দুর্গাপুজোর আগে কলকাতায় ভিএলসিসি-র নতুন সৌন্দর্য ও সুস্থতা প্রযুক্তি!

কলকাতা: দুর্গাপুজোর আগে কলকাতায় উন্নত সৌন্দর্য ও চিকিৎসা-ভিত্তিক সুস্থতা প্রযুক্তি নিয়ে এল ভিএলসিসি।

সংস্থার প্রতিষ্ঠাতা বন্দনা লুথরা শহরে কুলস্কাল্পটিং® এলিট, স্কাল্পট্রা®, ওয়ান্ডার অ্যাক্সন® ও ওয়ান্ডার ফেস®-এর আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেন।

সংস্থার দাবি, এই প্রযুক্তিগুলির মাধ্যমে অস্ত্রোপচার ছাড়াই শরীরের আকৃতি, পেশির দৃঢ়তা ও ত্বকের গুণমান উন্নত করার বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

প্রতিটি পরিষেবাই চিকিৎসকের পরামর্শ ও ব্যক্তিগত শারীরিক মূল্যায়নের ভিত্তিতে দেওয়ার কথা জানিয়েছে ভিএলসিসি।

বন্দনা লুথরা জানান, সৌন্দর্য ও সুস্থতার ক্ষেত্রে শুধু বাহ্যিক পরিবর্তন নয়, ব্যক্তির সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতাকেও গুরুত্ব দেওয়া জরুরি। সেই লক্ষ্যেই বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রযুক্তি ও চিকিৎসাগত দক্ষতার সমন্বয়ে পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here