বিশ্বকর্মা পুজোয় রামসাইয়ে জীবন্ত হাতির আরাধনা, বীর-কাবেরীকে দেখতে উপচে পড়ল ভিড়!

জলপাইগুড়ি: বিশ্বকর্মা পুজোর দিনে গরুমারা অভয়ারণ্যের রামসাইয়ে দেখা গেল ব্যতিক্রমী এক ছবি।

কারখানা, যন্ত্রপাতি ও কর্মস্থলের পাশাপাশি এদিন নিষ্ঠার সঙ্গে পুজো করা হল জীবন্ত হাতিকেও।

বন দফতরের উদ্যোগে রামসাই এলাকায় হাতি বীর ও কাবেরীকে সামনে রেখে বিশেষ পুজোর আয়োজন করা হয়।

হাতিদের সামনে পুজোর সামগ্রী সাজিয়ে রীতি মেনে সম্পন্ন করা হয় পুজো।

আর সেই বিরল দৃশ্য দেখতে রামসাইয়ে ভিড় জমান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূরদূরান্ত থেকে আসা পর্যটকেরা।

হাতিদের একেবারে সামনে থেকে পুজোর দৃশ্য দেখতে উৎসাহ ছিল সকলের মধ্যেই।

রামসাই ও সংলগ্ন জঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরেই হাতি ও মানুষের সহাবস্থান রয়েছে।

তবে জঙ্গল থেকে লোকালয়ে হাতির প্রবেশ কিংবা হাতির চলাচলের পথে মানুষের উপস্থিতিকে ঘিরে মাঝেমধ্যেই সংঘাতের পরিস্থিতি তৈরি হয়।

সেই প্রেক্ষাপটে বিশ্বকর্মা পুজোর দিনে হাতিদের পুজোর এই আয়োজন বিশেষ তাৎপর্য বহন করছে।

বন দফতরের তরফে জানানো হয়েছে, বন্যপ্রাণীদের প্রতি মানুষের সচেতনতা ও ভালোবাসা বাড়ানো সাথে হাতি- মানুষ সংঘাত কমানোর বার্তা দিতেই এমন উদ্যোগ।

বিশ্বকর্মা পুজোর দিনে রামসাইয়ের এই আয়োজন ঘিরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যেও তৈরি হয় ব্যাপক আগ্রহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here