শিলিগুড়ি: আজ, ১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল জনগণনা প্রথম ধাপ।
এই উপলক্ষে শিলিগুড়ির ভারতগরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা পরিচালিত হচ্ছে। ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে স্বগণনা (Self Enumeration) পর্ব।
এই সময় সাধারণ মানুষ বাড়িতে বসেই নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের ও পরিবারের তথ্য জমা দিতে পারবেন।
মন্ত্রী শঙ্কর ঘোষ সকল নাগরিককে স্বগণনায় অংশগ্রহণের আহ্বান জানান।
পাশাপাশি জনগণনার কাজে নিযুক্ত সরকারি কর্মীদের সহযোগিতা করার আবেদনও জানান তিনি।
তিনি বলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জনগণনার কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন হবে।
প্রথম ধাপের স্বগণনা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ফিল্ড এনুমারেশন পর্বে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।















































