হামিদ মণ্ডল-কাণ্ডে বড় সাফল্য, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার বান্ধবী অর্পিতা সরকার!

বর্ধমান: জইশ-যোগ সন্দেহে ধৃত হামিদ মণ্ডলকে ঘিরে তদন্তে আরও বড় সাফল্য পেল পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

তদন্তকারী সূত্রের খবর, হামিদ মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার।

সূত্রের দাবি, শনিবারই অর্পিতা সরকারকে বর্ধমানে নিয়ে আসা হবে।

এরপর তাঁকে আদালতে পেশ করে STF নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অর্পিতাও এই সন্দেহভাজন মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁকে জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্য, যোগাযোগের নেটওয়ার্ক সহ সম্ভাব্য ষড়যন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here