কলকাতা: গ্রাহকদের আরও দ্রুত ও সহজে বিক্রয়োত্তর পরিষেবা দিতে কলকাতায় নতুন ASUS Exclusive Service Centre চালু করল ASUS India। চাঁদনি চক মেট্রো স্টেশনের ৩ নম্বর গেটের বিপরীতে গণেশচন্দ্র অ্যাভিনিউতে এই কেন্দ্রটি চালু হয়েছে।
প্রায় ৮৫০ বর্গফুটের এই সার্ভিস সেন্টারে ল্যাপটপ, গেমিং ডিভাইস, ডেস্কটপ, মিনি PC, মাদারবোর্ড, VGA, অ্যাক্সেসরিজ-সহ ASUS-এর বিভিন্ন পণ্যের ওয়ারেন্টি ও নন-ওয়ারেন্টি পরিষেবা মিলবে। থাকছে ওয়াক-ইন ও অনসাইট সাপোর্ট সাথে স্পেয়ার পার্টসের ব্যবস্থাও।
ASUS-এর তরফে জানানো হয়েছে, ‘ASUS Assurance’- এর আওতায় ডোরস্টেপ রিপ্লেসমেন্ট, আসল ব্যাটারি সরবরাহ ও Part Price Checker-এর মতো পরিষেবাও চালু রয়েছে।
বর্তমানে সারা দেশে ২০০টির বেশি ও কলকাতায় তিনটি সার্ভিস সেন্টার রয়েছে সংস্থার।















































