ধূপগুড়ি: টানা ভারী বৃষ্টিতে ডুডুয়া নদীর জলস্তর বেড়ে এক রাতেই ভেসে গিয়েছে তিনটি বাঁশের সাঁকো।
ফলে ধূপগুড়ি ও ফালাকাটা সংলগ্ন একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
চিলারঘাট, মল্লিকের ঘাট ও সাধুর ঘাটের সাঁকো ভেসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়া, কৃষক ও নিত্যযাত্রীরা।
বহু ছাত্রছাত্রীকে জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ নৌকায় নদী পার হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই এই দুর্ভোগ দেখা দেয়।
দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি।
দ্রুত সেতু নির্মাণের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী ও পূর্ব মল্লিক পাড়া উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ।















































