ভুতনির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় শংকর ঘোষ, দুর্গতদের সঙ্গে কথা বলবে প্রতিনিধি দল!

মালদা: মালদার মানিকচকের ভুতনি দিয়াড়ে বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার সকালে মালদা সার্কিট হাউস থেকে রওনা দিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ-সহ একটি প্রতিনিধি দল।

সাম্প্রতিক বন্যায় ভুতনির বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যাওয়ায় বহু মানুষ জলবন্দি হয়ে পড়েছেন।

কোথাও কোথাও জলস্তর সামান্য কমলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

ফলে দুর্ভোগে রয়েছেন বানভাসি বাসিন্দারা।

দুর্গত এলাকার বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ত্রাণ ও উদ্ধারকাজের অগ্রগতি খতিয়ে দেখবে প্রতিনিধি দল।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও অভাব- অভিযোগ শোনার পাশাপাশি ত্রাণসামগ্রী ঠিকমতো পৌঁছাচ্ছে কি না, সেই বিষয়টিও পর্যালোচনা করা হবে।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে। এর আগে রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা আকাশপথে ভুতনির পরিস্থিতি পরিদর্শন করেন।

দুর্গত মানুষের সহায়তায় ত্রাণ তহবিলে আরও ৫ কোটি টাকা বরাদ্দের কথাও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here