নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত একাধিক!

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মামদেলপুর এলাকায় দুর্ঘটনা।

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মেরে নয়নজুলিতে উল্টে গেল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় বাসের একাধিক যাত্রী আহত হয়েছেন।

জানা গিয়েছে, বাসটি বহরমপুর থেকে আমতলার দিকে যাচ্ছিল। মামদেলপুর এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে বাসটি।

এরপর বাসটি পাল্টি খেয়ে রাস্তার পাশের নয়নজুলিতে পড়ে যায়।

বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে হরিহরপাড়া প্রশাসন।

স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের বাস থেকে উদ্ধার করে হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

স্বাস্থ্যকেন্দ্রে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

চিকিৎসার পর অধিকাংশ আহতকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানা গিয়েছে।

কী কারণে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here