রিম্বিতে ফের ধস, কাদা- পাথরের স্রোতে আতঙ্কটানা বৃষ্টিতে বাড়ছে বিপদ!

সিকিম: টানা বৃষ্টির মধ্যেই পশ্চিম সিকিমের রিম্বিতে ফের ভূমিধসের ঘটনা।

পাহাড়ের উপর থেকে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নীচের দিকে নেমে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

রিম্বি এলাকায় দীর্ঘদিন ধরেই ভূমিধসের পরিস্থিতি রয়েছে।

বৃষ্টির সময় পাহাড়ি ঢাল থেকে নেমে আসা কাদা ও ধ্বংসাবশেষের স্রোত বসতি ও রাস্তার দিকে এগিয়ে আসায় স্থানীয় বাড়িঘর ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

প্রশাসনের তরফেও এলাকাটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে নজরদারিতে রাখা হয়েছে।

এর আগে ভারী বৃষ্টির জেরে রিম্বি এলাকায় একাধিকবার বড়সড় ধস নেমেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here