জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে পোস্টার ঘিরে উত্তেজনা, রক্তাক্ত শিক্ষাঙ্গন
রায়গঞ্জ: জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় চত্বরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার ক্যাম্পাসে ABVP ও SFI সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের অভিযোগ ওঠে।
দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে পোস্টার লাগানোকে কেন্দ্র করেই প্রথমে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে সেই বচসা হাতাহাতি ও সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার জেরে রক্তাক্ত হয়ে ওঠে শিক্ষাঙ্গন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি হস্তক্ষেপ করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে ABVP ও SFI দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
কী কারণে সংঘর্ষের সূত্রপাত এবং ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।















































