দুই দফা দাবিতে সরব সিপিআইএম, মহানন্দা সেতু থেকে মহকুমাশাসকের দফতর পর্যন্ত মিছিল!

শিলিগুড়ি: দুই দফা দাবিতে আন্দোলনে নামল সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি।

মঙ্গলবার মহানন্দা সেতু থেকে মিছিল করে মহকুমাশাসকের দফতরে পৌঁছন দলীয় নেতা- কর্মীরা। সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।

সিপিআইএমের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ ও গত ২৩ সেপ্টেম্বর প্রকাশ্যে আসা তথ্যের পরও অবৈধ ভোটারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করার দাবি জানানো হয় দলের পক্ষ থেকে।

পাশাপাশি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি ও গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তোলা হয়। তাঁকে অবিলম্বে বরখাস্ত করার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় সিপিআইএম।

মহানন্দা সেতু থেকে শুরু হওয়া মিছিলটি মহকুমাশাসকের দফতরে গিয়ে শেষ হয়। পরে দফতরের সামনে বিক্ষোভ দেখান দলীয় নেতা-কর্মীরা। সিপিআইএমের দাবি, এই কর্মসূচি তাদের সর্বভারতীয় আন্দোলনেরই একটি অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here