শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত আকভান, গোপালপুর উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা! সতর্ক দিঘা প্রশাসন!

দিঘা: গতি বাড়ালেও শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। সাইক্লোন থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়। প্রায় ৯০ থেকে ৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ওড়িশার গোপালপুর উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আকভানের। ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় উপকূলবর্তী এলাকাগুলিতে প্রশাসনের পক্ষ থেকে জোরদার নজরদারি চালানো হচ্ছে।

নিরাপত্তার কথা মাথায় রেখে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি পর্যটকদেরও সমুদ্রে স্নান করতে নিষেধ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রে নামা আটকাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

সমুদ্র সৈকতের নির্দিষ্ট অংশ দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি লাগাতার মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে ও সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here