মাদক পাচারচক্র হোক বা মেয়ে পাচারচক্র, বিগত বহুদিন ধরেই শিলিগুড়িতে এধরণের রমরমা বেআইনি কারবার চলছিলো। সম্প্রতি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তৎপরতার সাথে একে একে মাদক পাচারচক্র, মেয়ে পাচারচক্র- এর পান্ডাদের পাকরাও করছে।
গতকাল রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের পুলিশকর্মীরা গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে শিলিগুড়ির বিধান রোড স্থিত হোটেল ইমপিচ থেকে আট জন কে গ্রেপ্তার করে। হোটেলের মালিক সহ ৬ জন মেয়ে এবং একজন পুরুষ কে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগ এর পুলিশ। পুলিশি সূত্রে জানা যায় যে, উদ্ধার করা মেয়েদের অসত উদ্দেশ্যে বাইরে পাচার করার চেষ্টায় ছিলো ওই পাচারকারী চক্র। পুলিশের তরফ থেকে পাচার চক্রের কেস করা হয়েছে।











































