বৃষ্টিতে জলমগ্ন প্রাথমিক বিদ্যালয়, দুর্ভোগে পড়ুয়া- শিক্ষকরা!

শিলিগুড়ি: বুধবার রাতের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ফুলবাড়ি পশ্চিম ধনতলা এলাকার মহানন্দা ব্যারেজ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় চত্বরে হাঁটু সমান জল জমে যাওয়ায় পড়ুয়া, শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকদের চরম সমস্যায় পড়তে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, উপযুক্ত জলনিকাশি ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় চত্বর জলমগ্ন হয়ে পড়ে।

পড়ুয়াদের হাঁটু জল পেরিয়ে স্কুলে যেতে হচ্ছে। পাশাপাশি কেঁচো, জোঁক সহ বিভিন্ন পোকামাকড় বিদ্যালয়ে ঢুকে পড়ায় আতঙ্কও বাড়ছে।

প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, দীর্ঘদিন ধরেই এই সমস্যা চলছে। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তাঁর দাবি, সঠিক জলনিকাশি ব্যবস্থা ও সীমানা প্রাচীর নির্মাণ করা হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

এদিকে, দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here