মনোনয়ন জমা দিলেন বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী

শিলিগুড়িতে জয়ের ব্যাপারে আশাবাদী ‘জয়’

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনের আবহে শনিবার মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি কেন্দ্রের বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।

ইতিমধ্যেই জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন তিনি, ফলে রাজনৈতিক মহলে তাঁর প্রার্থীপদ নিয়ে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।

শরদিন্দু চক্রবর্তী বর্তমানে শিলিগুড়ি পুর নিগমের ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

স্বচ্ছ ভাবমূর্তি ও সহজ-সরল ব্যবহারের জন্য এলাকায় তিনি ‘জয়’ নামেই পরিচিত। এবারের নির্বাচনে বামফ্রন্ট তাঁর উপরেই ভরসা রেখেছে।

প্রচারে নেমে শরদিন্দুবাবু শহরের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের উন্নয়নমূলক কাজকেই প্রধান হাতিয়ার করেছেন।

শহরের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে নাগরিক পরিষেবার প্রসার এই সমস্ত বিষয় তুলে ধরেই ভোটারদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন তিনি।

মনোনয়ন জমা দেওয়ার পর শরদিন্দু চক্রবর্তী বলেন, “শহরের মানুষ যথেষ্ট আশীর্বাদ করছেন।

তিনি আশাবাদী, শিলিগুড়ির মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন।”

এদিকে, নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই শিলিগুড়ি কেন্দ্রের রাজনৈতিক লড়াই আরও জমে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here