শিলিগুড়ি: ডাবগ্রাম -ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি এদিন নিজের নির্দিষ্ট বুথে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে অন্যান্য সাধারণ ভোটারদের মতোই তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গণতন্ত্রের এই উৎসবে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।














































