নৌকাঘাটে বাড়ি বাড়ি প্রচার রঞ্জন শীল শর্মার, ‘জোড়া ফুলে’ ভোটের আবেদন

নৌকাঘাটে বাড়ি বাড়ি প্রচার রঞ্জন শীল শর্মার, ‘জোড়া ফুলে’ ভোটের আবেদন

শিলিগুড়ি: ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন শীল শর্মা শনিবার ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায় জোরকদমে নির্বাচনী প্রচার চালালেন।

এদিন কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচির সূচনা করেন তিনি।

পরে ঢাক-ঢোল বাজিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করেন ও তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট প্রার্থনা করেন।

প্রচারের ফাঁকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার নানা সমস্যার কথাও শোনেন প্রার্থী।

রঞ্জন শীল শর্মা জানান, ডাবগ্রাম – ফুলবাড়ির উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার জন্য তিনি সকলের কাছে আবেদন জানাচ্ছেন।

প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

এদিন তিনি আরও বলেন, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত গৌতম দেব যে উন্নয়নের ধারা বজায় রেখেছিলেন, বর্তমানে তা অনেকটাই থমকে গিয়েছে।

তাই আগামী ২৩ তারিখে ‘জোড়া ফুল’ প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারাকে ফের সচল করার আহ্বান জানান তিনি।

প্রচারে কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকায় উৎসবের আবহে জমে ওঠে নির্বাচনী প্রচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here