দেশি পিস্তলসহ যুবক গ্রেফতার,

অস্ত্রের উৎস খুঁজছে পুলিশ

শিলিগুড়ি: শিলিগুড়ির ব্যস্ত দার্জিলিং মোড় এলাকা থেকে দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকায় তল্লাশি চালায়।

সেই সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

ধৃতের নাম এমডি ছোটু। তার বাড়ি শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের রতন লাল বস্তি এলাকায় বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, গভীর রাতে ওই এলাকায় ঘোরাফেরা করছিল অভিযুক্ত।

তবে তার উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল ও এর পেছনে অন্য কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃতকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here