শিলিগুড়ি: শিলিগুড়ির ৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক বিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ, ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রঞ্জন শীল শর্মার পোস্টার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলে।
শুধু পোস্টার ছেঁড়াই নয়, পোস্টারগুলিতে রং মাখিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি দলনেত্রী দলনেত্রীর ছবিতে পান ও গুটখার পিক ফেলার ঘটনায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ।
এই প্রসঙ্গে ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অজয় দাস বলেন, “যারা এই কাজ করেছে, তা অত্যন্ত নিন্দনীয়। ইঞ্চিতে ইঞ্চিতে এর হিসাব নেওয়া হবে।”
তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে দাবি করেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে।
ঘটনার জেরে ওয়ার্ডের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।












































