শিলিগুড়ি: শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারের ফ্লেক্সকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ, শিলিগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী গৌতম দেবের ছবির উপর নরেন্দ্র মোদির ছবি বসানো হয়েছে, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে এলাকাবাসীর নজরে আসে এই বিতর্কিত ফ্লেক্স।
এরপরই তৃণমূল কর্মী – সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান গৌতম দেব।
এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।












































