ভোটের আগে বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন কাউন্সিলর!

ইসলামপুর: ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল বিজেপি।

উত্তর দিনাজপুরের ইসলামপুরে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দত্ত রবিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো।

শহরের বাস টার্মিনাস এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এই যোগদান সভার আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে মানিক দত্তের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল।

উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরাও।

জানা গেছে, মানিক দত্ত পূর্বে ইসলামপুর পৌরসভার প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক জীবনে একাধিকবার দলবদলের নজির রয়েছে।

প্রথমে তৃণমূল কংগ্রেসে যোগদান, এরপর নির্দল হিসেবে পথ চলা ও পরে বিজেপিতে যোগ দেন তিনি।

তবে এবার আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন করলেন তিনি।

এই দলবদল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

ভোটের আগে এমন পরিবর্তন নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here