‘ফার্স্ট ডিভিশন’ মন্তব্যে চর্চা, আত্মবিশ্বাসে ভর করে প্রচারে নামলেন রঞ্জনশীল শর্মা!

‘ফার্স্ট ডিভিশন’ মন্তব্যে চর্চা, আত্মবিশ্বাসে ভর করে প্রচারে নামলেন রঞ্জনশীল শর্মা

জলপাইগুড়ি: মনোনয়ন জমা দিয়েই মন্তব্যে শিরোনামে উঠে এলেন ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা।

সোমবার জেলা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তাঁর “ফার্স্ট ডিভিশন” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পলিটিক্সে আমি বরাবরই ফার্স্ট ডিভিশনের স্টুডেন্ট।

বড় রেসের ঘোড়া এই রথ কেউ থামাতে পারবে না।”

এছাড়াও তিনি দাবি করেন, ডাবগ্রাম – ফুলবাড়ির সাধারণ মানুষের সমর্থন তাঁর দিকেই রয়েছে।

তাঁর কথায়, “কখনও খালি খাতা জমা দিই না। তাই ফলাফল নিয়েও নিশ্চিত।”

মনোনয়ন জমার পর থেকেই প্রচারে গতি আনতে প্রস্তুতি শুরু করেছে তাঁর দল।

রাজনৈতিক মহলের মতে, এই ধরনের আত্মবিশ্বাসী বার্তা ভোটের আগে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তবে শেষ কথা বলবে ভোটের ফলাফলই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here