শিলিগুড়িতে পোস্টার-কাণ্ডে তীব্র উ*ত্তেজনা, পুলিশের পদক্ষেপ ঘিরে বি*ক্ষোভে বিজেপি প্রার্থী শংকর ঘোষ!

শিলিগুড়ি: ভোটের আগে শিলিগুড়িতে ফের চড়ল রাজনৈতিক পারদ।

পোস্টার ও ব্যানার ছেঁড়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হল নতুন করে রাজনৈতিক বিতর্ক।

তৃণমূল কংগ্রেসের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

অভিযোগ, এই ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে এক বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছয় পুলিশ।

আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভে সামিল হন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের মুখে পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে।

তাঁর দাবি, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে একতরফা ভাবে পুলিশ পদক্ষেপ নিচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

এই ঘটনার প্রতিবাদে কর্মী- সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখান তিনি।

যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

এই ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়িতে নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়ে উঠেছে।

দুই প্রধান রাজনৈতিক দলের পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগে ভোটের আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here