গ্রেফতারের দাবিতে থানার সামনে বি*ক্ষোভ, তৃণমূল যুব কংগ্রেসের হুঁ*শিয়ারি!

শিলিগুড়ি: বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি সৌরভ বসু সরকারের গ্রেফতারের দাবিতে বুধবার বিকেলে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভে সামিল হল তৃণমূল যুব কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) নেতৃত্ব।

অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে ধাক্কা মারে সৌরভ বসু সরকার।

এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল যুব নেতৃত্ব।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) সভাপতি জয়ব্রত মুখুটি সহ একাধিক নেতা-কর্মী।

বিক্ষোভকারীরা স্লোগান তুলে অভিযুক্তের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভ মঞ্চ থেকে জয়ব্রত মুখুটি বলেন, “মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সাধারণ মানুষের জীবন বিপন্ন করা অত্যন্ত গুরুতর অপরাধ।

প্রশাসনের কাছে দাবি জানিয়ে, অবিলম্বে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি সহ সৌরভ বসু সরকারের গ্রেফতারি নিশ্চিত দাবি তোলা হয়।

অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে ও অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য শিলিগুড়ি থানার সামনে উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here