কোচবিহার: প্রতারণা ও কাটমানির অভিযোগে প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
কোচবিহার: প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ গ্রেফতার হওয়ার খবর সামনে আসতেই কোচবিহারের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার কলকাতার ফুলবাগানের বাসভবন থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপরই বিজেপি কর্মী-সমর্থকদের একাংশকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
শহরের একাধিক এলাকায় বিজেপি কর্মীরা আবির খেলে ও মিষ্টি বিতরণ করে গ্রেফতারিকে স্বাগত জানান।
তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্তের ফলেই এই পদক্ষেপ। কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও জনপ্রতিনিধিরাও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে উদয়ন গুহর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায় ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার নামে অর্থ সংগ্রহের বিষয়।














































