নকশালবাড়ি: নির্বাচনী জনসংযোগ জোরদার করতে মাটিগাড়া- নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে বড়সড় শক্তি প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস।
প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ বাইক র্যালির মাধ্যমে একাধিক গ্রাম চষে ফেললেন তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকার।
রবিবার নকশালবাড়ির রথখোলা থেকে শুরু হওয়া এই বাইক মিছিল বাসস্ট্যান্ড, রকমজোত, কেটুগাবুর জোত, মাল্লাবাড়ি, বড়মনিরাম, ছোটো মনিরাম হয়ে হাতিঘিসা এলাকার প্রায় ২০টি গ্রাম পরিক্রমা করে।
র্যালি চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে ভোটের আবেদন জানান প্রার্থী।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল, বিধানসভা কো-অর্ডিনেটর অরুণ ঘোষ সহ একাধিক দলীয় নেতা-কর্মী।
প্রচারের মাঝেই আত্মবিশ্বাসী সুরে শঙ্কর মালাকার কটাক্ষ ছুঁড়ে বলেন, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা যতই শক্তিশালী হোক না কেন, জয় নিশ্চিত তৃণমূলেরই এমনকি প্রধানমন্ত্রী দাঁড়ালেও ফল বদলাবে না।













































