জনতার দরজায় পৌঁছে প্রচার, তৃণমূলের মাটির টান জোরালো করলেন অরুণ ঘোষ!

শিলিগুড়ি: ভোটের মুখে দলীয় প্রার্থীকে জয় যুক্ত করতে জনতার সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নকশালবাড়ি হাতিঘিসা অঞ্চলের মঙ্গলসিং এলাকায় বিশেষ জনসংযোগ কর্মসূচি নিল তৃণমূল কংগ্রেস।

এই কর্মসূচিতে অংশ নিয়ে কার্যত মানুষের দুয়ারেই পৌঁছে গেলেন দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য অরুণ ঘোষ।

এদিন কোনো বড় সভা নয়, বরং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলাকেই গুরুত্ব দেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে তাদের সমস্যার কথা শোনেন ও রাজ্য তৃণমূল সরকারের বিভিন্ন পরিষেবা ও উন্নয়নের বার্তা তুলে ধরেন।

অরুণ ঘোষ বলেন, মানুষের আস্থা ও সমর্থনই তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। তাই মানুষের কাছে পৌঁছে তাদের মতামত জানা ও পাশে থাকার বার্তাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

এই উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে বলেই দাবি তৃণমূল নেতৃত্বের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here