মহিলা শক্তিকে সঙ্গে নিয়েই জয়ের লক্ষ্যে তৃণমূল, নক্সালবাড়িতে সংগঠনী বৈঠক
শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাটিগাড়া- নক্সালবাড়ি বিধানসভা কেন্দ্রে সংগঠন মজবুত করতে মহিলা তৃণমূল কর্মী ও সমর্থকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো নক্সালবাড়ি ব্লকের মনিরাম অঞ্চলে তৃণমূল নির্বাচনী দপ্তরে।
তৃণমূল প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে আয়োজিত এই বৈঠকে মহিলাদের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হয়।
সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য অরুণ ঘোষ।
এই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা অরুণ ঘোষ এলাকার অন্যান্য নেতৃত্বরা।
অরুণ ঘোষ জানান নির্বাচনে জয়ের চাবিকাঠি মহিলা শক্তি। তাই প্রত্যেক কর্মীকে ঘরে ঘরে পৌঁছে তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
বৈঠক থেকে বিধানসভা নির্বাচনে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে একযোগে কাজ করার বার্তা দেওয়া হয়।












































