ভোটের আগে কড়া নজরদারি, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাটিগড়ায় পরিদর্শনে জেলাশাসক ও পুলিশ কমিশনার!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে মাটিগড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাটিগড়া এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করলেন দার্জিলিং জেলার জেলাশাসক হরিশংকর পানিকর ও শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।

আগামী ২৩ তারিখে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিভিন্ন এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং ও নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখযোগ্যভাবে।

মঙ্গলবার হঠাৎ করেই মাটিগড়ায় পৌঁছে যান জেলাশাসক ও পুলিশ কমিশনার, তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ডিসিপি (ট্রাফিক) কাজী শামসুদ্দিন আহমেদ, এসিপি, বলসন ট্রাফিক ওসি, মাটিগড়া থানার আইসি ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।

এদিন প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলা হয়। তাঁদের কাছে জানতে চাওয়া হয়, কেউ কোনও প্রলোভন দিচ্ছে কি না বা ভয় দেখাচ্ছে কি না।

ভোটারদের নিরাপত্তা ও আস্থার পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে শহরে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে একাধিক কেন্দ্রীয় বাহিনী।

নির্বাচনের দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here