গুরুদুয়ারায় শংকর ঘোষ, লঙ্গরে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা
শিলিগুড়ি: নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও সামাজিক সম্প্রীতির বার্তা দিতে শিলিগুড়ির একটি গুরুদুয়ারায় উপস্থিত হয় বিজেপি প্রার্থী শংকর ঘোষ।
তিনি গুরুদুয়ারায় পৌঁছে প্রথমে প্রার্থনা করেন ও পরে উপস্থিত ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন।
গুরুদুয়ারায় আগত সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন শংকর ঘোষ ও সেগুলির সমাধানের আশ্বাস দেন।
এদিনের কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল লঙ্গরে অংশগ্রহণ।
তিনি ভক্তদের সঙ্গে একসাথে বসে লঙ্গরের প্রসাদ গ্রহণ করেন।
এই প্রসঙ্গে শংকর ঘোষ বলেন, “উৎসব সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি, এটাই আমাদের সংস্কৃতি।”












































