আম্বেদকর জন্মজয়ন্তী পালন, সংবিধান রক্ষার বার্তা সিপিআই(এম) নেতৃত্বের!

শিলিগুড়ি: ডক্টর বি. আর. আম্বেদকর-এর ১৩৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সারা দেশের পাশাপাশি শিলিগুড়িতেও শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দিনটি পালন করা হলো।

সকাল থেকেই শহরের তেনজিং নরগে বাস টার্মিনাস সংলগ্ন এলাকায় আম্বেদকরের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন স্তরের মানুষ।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভার সিপিআই(এম) প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ও বর্ষীয়ান বাম নেতা অশোক ভট্টাচার্য।

তাঁরা আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

এদিন শরদিন্দু চক্রবর্তী বলেন, “বাবাসাহেবের রচিত সংবিধান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”

তিনি সংবিধানের মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান ও বর্তমান সময়ে তার গুরুত্বের উপর জোর দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here