বাগডোগরা: বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়লা পাচার মামলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ শানালেন শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি।
এদিন তিনি কয়লা পাচার মামলায় আইপ্যাকের সহ-প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলের গ্রেপ্তার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, কে গ্রেপ্তার হচ্ছে বা হচ্ছে না, তা নিয়ে বিজেপির সময় নষ্ট করার প্রয়োজন নেই।
তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই রাজ্যে দুর্নীতির খেলা চলছে।
শমীক ভট্টাচার্য আরও বলেন, “চোরদের এই খেলা অনেক দিন ধরেই চলছে, তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষই এর জবাব দেবে ও চোরদের বিদায় করবে।”












































