নববর্ষের সন্ধ্যায় শিলিগুড়িতে অগ্নিকাণ্ড, হাসপাতাল মোড়ে চাঞ্চল্য
শিলিগুড়ি: নববর্ষের ভর সন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ঘটল শিলিগুড়ি শহরে।
শহরের ব্যস্ততম এলাকা হাসপাতাল মোড় চত্বরে অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, সন্ধ্যা নাগাদ পি ডাব্লিউ ডি (PWD) দপ্তরে হঠাৎই আগুন লেগে যায়।
প্রথমে স্থানীয় পথচলতি সাধারণ মানুষের নজরে আসে ঘটনাটি।
এরপরই তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেওয়া হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এই বিষয়ে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখতে ফরেন্সিক বিভাগের সাহায্য নেওয়া হবে।
পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, নববর্ষের মতো ব্যস্ত ও উৎসবমুখর সন্ধ্যায় হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।











































