মমতার পদযাত্রার পরদিনই সকাল সকাল জনসংযোগে গৌতম দেব, শিলিগুড়িতে জোরদার তৃণমূলের প্রচার!

শিলিগুড়ি: বুধবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল পদযাত্রায় সরগরম হয়ে উঠেছিল শিলিগুড়ি শহর।

সেই কর্মসূচির পরদিনই প্রচারের গতি আরও বাড়াতে জনসংযোগে শামিল হলেন শিলিগুড়ি তৃণমূল প্রার্থী গৌতম দেব।

এদিন সকাল থেকেই দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান তিনি।

শহরের ৩০ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকা থেকে শুরু করে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত জনসংযোগ কর্মসূচি পালন করেন গৌতম দেব।

সাধারণ মানুষের দরজায় পৌঁছে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন, এলাকার সমস্যা ও চাহিদার কথা শোনেন।

জনসংযোগ চলাকালীন স্থানীয় বাসিন্দা, দোকানদার ও পথচারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে যেতে দেখা যায় তাঁকে।

পাশাপাশি এলাকার কচিকাঁচাদের সঙ্গে হাসি-মজায় মেতে উঠতেও দেখা যায় তাঁকে, যা উপস্থিত সাধারণ মানুষের নজর কাড়ে।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ঘিরে যে জনউৎসাহ তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এই জনসংযোগ কর্মসূচি তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে জেলা তৃণমূলের মত।

ভোটের আগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোই এখন মূল লক্ষ্য।

এদিনের জনসংযোগকে কেন্দ্র করে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিভিন্ন এলাকা, যা নির্বাচনী আবহকে আরও তীব্র করে তুলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here