বিজেপি টাকা বিলোচ্ছে, অভিযোগ মমতার!

আলিপুরদূয়ার: বিধানসভা নির্বাচনের ঢাক বাজতেই উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে।

এদিন আলিপুরদুয়ারের সভামঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানালেন।

তিনি ভোট কাটার ষড়যন্ত্র রুখতে ও বিজেপিকে রাজনৈতিকভাবে রুখে দেয়ার করার আহ্বান জানান।

বিজেপি ভোট ভাগ করার ষড়যন্ত্রে লিপ্ত এদিন আলিপুরদুয়ারের জনসভা থেকে এই অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ভোট কাটার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

এই জেলার মাটিতে বিজেপিকে রাজনৈতিকভাবে শেষ করে দিন।

উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট বার্তা দেন যে নির্বাচনে ঘাসফুল শিবির এক ইঞ্চি জমিও বিজেপিকে ছেড়ে দিতে প্রস্তুত নয়।

বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে মমতাবন্দ্যোপাধ্যায় বলেন, তারা কী করেছে? বাইরে থেকে লোক এনে হোটেল বুক করে টাকা বিতরণ করছে।

যখন বন্যা হয়েছিল, তখন তারা কোথায় ছিল? বিজেপি জনসেবার বদলে শক্তির জোর ও টাকার জোরের রাজনীতিতে বিশ্বাস করে বলেও তিনি দাবি করেন।

বিজেপির সাংসদ ও বিধায়কদের জনগণ থেকে বিচ্ছিন্ন থাকার প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় একটি গানের পঙক্তি উদ্ধৃত করে বলেন, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়, বন্যা, ঘর ভেঙে গেলে বা উন্নয়নের কাজে তাদের দেখা যায় না।

তাই নির্বাচনের সময়েই বলে দিচ্ছি, আগামী পাঁচ বছরও তারা দেখা দেবে না, আপনাদের দিকে তাকাবে না।

তিনি আরও বলেন, বাংলায় বিজেপির অবস্থা ভালো নয় ও জনগণের পাশে না থাকার ফল তাদের ভুগতে হবে।

তৃণমূল ও বিজেপির মধ্যে মূল পার্থক্য স্পষ্ট করে তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী জানেন? আমরা সমস্যার সমাধান করি, আর তারা অত্যাচার করে ও মানুষের থেকে দূরে সরে যায়।

সাধারণ মানুষকে বিজেপি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি নিজের সরকারের উন্নয়নমূলক কাজের বিবরণও তুলে ধরেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here