নির্বাচনী প্রচারে হেমন্ত বিশ্ব শর্মা, তৃণমূলকে তীব্র আক্রমণ
কোচবিহার: কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে গতি আনতে মাঠে নামলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
বিজেপি প্রার্থী রথীন্দ্র নাথ বোস-এর সমর্থনে এদিন তিনি জেলার ফলিমারী অঞ্চলে একটি জনসভায় যোগ দেন।
সভাস্থলে বিজেপি কর্মী- সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দুপুরে শুরু হওয়া এই জনসভায় প্রায় ৪০ মিনিট ধরে বক্তব্য রাখেন হেমন্ত বিশ্ব শর্মা।
বক্তব্যের শুরু থেকেই তিনি তৃণমূল কংগ্রেস-কে একাধিক ইস্যুতে আক্রমণ করেন।
তিনি অভিযোগ করেন, রাজ্যে উন্নয়নের অভাব ও বিভিন্ন প্রশাসনিক সমস্যার জন্য দায়ী তৃণমূল সরকার।
একইসঙ্গে তিনি ভোটারদের উদ্দেশ্যে পরিবর্তনের ডাক দেন ও বিজেপি প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন, যা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।












































