কাটমানি-কাণ্ডে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ গ্রেফতার!


প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রতারণার অভিযোগ, কোচবিহারে নিয়ে গেল পুলিশ

কলকাতা: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কাটমানি ও প্রতারণার অভিযোগে তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে গ্রেফতার করেছে কোচবিহার জেলা পুলিশ।

বুধবার কলকাতার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া মেনে তাঁকে কোচবিহারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here