শিলিগুড়িতে হকার্স কর্ণার ও নিবেদিতা মার্কেটে গৌতম দেবের জোরদার নির্বাচনী প্রচার!

শিলিগুড়ি: শিলিগুড়ি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে আরো গতি আনলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব।

শনিবার শহরের ব্যস্ত হকার্স কর্ণার সহ নিবেদিতা মার্কেট এলাকায় তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পালন করেন।

এদিন বাজার চত্বরে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে নিজের পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান গৌতম দেব।

এলাকার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা সহ পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি।

প্রচারে অংশ নেন দলীয় নেতা-কর্মীরাও।

তাঁদের দাবি, সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে ও নির্বাচনে গৌতম দেব বড় ব্যবধানে জয়ী হবেন বলেই তারা আশাবাদী।

এদিনের এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে বাজার এলাকায় যথেষ্ট উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here