জনসভায় যোগী আদিত্যনাথের তীব্র আ*ক্রমণ, ‘ডাবল ইঞ্জিন সরকারে উন্নয়ন ও নিরাপত্তা’ বার্তা!

জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধূপগুড়িতে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে।

শনিবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে ঠাকুরপাঠ ফনির মাঠে এক জনসভায় যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রায় ২৫ মিনিটের বক্তব্যে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে একাধিক মন্তব্য করেন।

বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রতি সম্মান জানিয়ে বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা সহ চা-বাগানের শ্রমিকদের অবদানের কথা তুলে ধরেন।

পাশাপাশি তিনি রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, ক্ষুদিরাম বসু ও রবীন্দ্রনাথ ঠাকুর-এর নাম উল্লেখ করেন।

এরপর বঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিনের শাসনে রাজ্যে উন্নয়ন ব্যাহত হয়েছে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

তার দাবি, “বর্তমানে রাজ্যে লুটপাট ও বঞ্চনার পরিবেশ তৈরি হয়েছে ও মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে।”

উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০১৭ সালের আগে সেখানেও একই অবস্থা ছিল, তবে ডাবল ইঞ্জিন সরকার গঠনের পর পরিস্থিতির উন্নতি হয়েছে।

তার কথায়, “উত্তরপ্রদেশে এখন উন্নয়ন ত্বরান্বিত হয়েছে সাথে আইন-শৃঙ্খলা অনেক শক্তিশালী।”

সভা থেকে তিনি আরও বলেন, “ইউপিতে বুলডোজার শুধু রাস্তা নির্মাণেই নয়, অপরাধ ও মাফিয়াদের বিরুদ্ধেও ব্যবহৃত হয়।”

পাশাপাশি তিনি আশ্বাস দেন, ডাবল ইঞ্জিন সরকার এলে অনুপ্রবেশ রোধ করা হবে ও হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এই জনসভাকে ঘিরে ধূপগুড়ি এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে।

ভোট উপলক্ষে এই ধরনের সভা যে নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে, তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here