ভাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দীর্ঘায়ু কামনায় শিলিগুড়িতে বিশেষ পুজো, উন্নয়নের প্রার্থনা অনুগামীদের!

শিলিগুড়ি: আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।

তার আগে শিলিগুড়ির মা মনস্কামনা কালী মন্দিরে শুভেন্দু অধিকারীর দীর্ঘায়ু কামনা ও আগত সরকারের সাফল্যের প্রার্থনায় বিশেষ পুজোর আয়োজন করলেন তাঁর অনুগামীরা।

এদিন মন্দির প্রাঙ্গণে উপস্থিত অনুগামীরা রাজ্যের শান্তি, উন্নয়ন ও সুস্থ প্রশাসনের কামনায় প্রার্থনা করেন। তাদের বক্তব্য, গত ১৫ বছর ধরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়ে এই পরিবর্তনের পরিস্থিতি তৈরি হয়েছে।

এই দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে বহু বাধা, অত্যাচার ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে বলেও দাবি করেন তারা।

অনুগামীরা আরও জানান, নতুন সরকারের হাত ধরে রাজ্যে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে ও সাধারণ মানুষের জন্য শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে বলেও তারা আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here