আনন্দময় বর্মনের সমর্থনে জনসভা; SIR ও মহিলা বিল ইস্যুতে মমতাকে কটাক্ষ হেমন্ত বিশ্ব শর্মা-র!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রে শক্তি প্রদর্শনে নামল বিজেপি।

প্রার্থী আনন্দময় বর্মনের সমর্থনে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।

তাঁর দাবি, বিজেপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী ও আগামী দিনে সেই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করা হবে।

এদিনের সভায় উল্লেখযোগ্য জনসমাগম লক্ষ্য করা যায়।

বিজেপি নেতৃত্বের মতে, এই ভিড়ই সাধারণ মানুষের সমর্থনের প্রতিফলন ও উন্নয়নের পক্ষে জনমতের ইঙ্গিত বহন করছে।

পাশাপাশি ভোটারদের উদ্দেশ্যে প্রার্থী আনন্দময় বর্মনকে জয়ী করার আবেদন জানান তিনি।

সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিশ্ব শর্মা রাজ্যে বিজেপির ফলাফল নিয়ে আশাবাদী সুরে বলেন, “এইবার পশ্চিমবঙ্গে বিজেপি ২০০-র বেশি আসন পাবে।”

এছাড়াও SIR প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে তারা রাস্তায় নামেনি, তাহলে এই ইস্যুতে বিরোধিতা কেন? এমনই মন্তব্য করেন তিনি।

মহিলা বিল নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি।

তাঁর বক্তব্য, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও সংসদে তাঁর অবস্থান প্রশ্নের মুখে পড়েছে ও এই ইস্যুতে তিনি রাজনৈতিক প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here