বাইক মিছিলে শিলিগুড়ি কাঁপালেন শঙ্কর ঘোষ, ভোটগণনা ঘিরে মেয়রকে ক*টাক্ষ বিজেপি প্রার্থীর!

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।

সোমবার শিলিগুড়ি পুরনিগম এলাকার একাধিক ওয়ার্ডে বিশাল বাইক মিছিলের মাধ্যমে নিজের নির্বাচনী প্রচার করেন তিনি।

মিছিলে অংশ নেন দলের বহু কর্মী-সমর্থক।

এদিনের প্রচার কর্মসূচিতে শঙ্কর ঘোষ একাধিক ওয়ার্ড ঘুরে সাধারণ মানুষের ভোটের জন্য আবেদন জানান।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ বলেন, “স্বপ্ন দেখা ভালো, কিন্তু সেই স্বপ্ন যদি ভোট গণনার দিন দুঃস্বপ্নে পরিণত হযবে, সেই আঘাত কি করে সামলাবেন মেয়র সাহেব? এখন থেকে ভেবে রাখা উচিত” এই মন্তব্যের মাধ্যমে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব -কে কটাক্ষ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here