বিধাননগরে দেবের সভায় জনজোয়ার, রীনা এক্কার সমর্থনে তুঙ্গে প্রচার!

বিধাননগরে দেবের সভায় জনজোয়ার, রীনা এক্কার সমর্থনে তুঙ্গে প্রচার

ফাঁসিদেওয়া, শিলিগুড়ি: উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে প্রচার ক্রমশই তীব্রতর হচ্ছে।

সোমবার দার্জিলিং জেলার সমতল এলাকার ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের বিধাননগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী রীনা এক্কা টোপোর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

এই সভায় উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ তথা জনপ্রিয় অভিনেতা দেব (দীপক অধিকারী)।

আয়োজিত সভায় দেব পৌঁছতেই গোটা এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। প্রিয় তারকাকে সামনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

বিশেষ করে মহিলা ও যুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মঞ্চে উঠে উপস্থিত জনতাকে অভিবাদন জানিয়ে দেব বলেন, “আপনাদের এই ভালোবাসা ও আশীর্বাদই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি জোগায়।

রীনা এক্কা আপনাদের ঘরের মেয়ে, তাকে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

কার্যত, দেবের এক ঝলক দেখার আশায় সকাল থেকেই মাঠে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ।

এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আবহ আরও তুঙ্গে উঠেছে।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানাই গত বছরে তুলনায় এ বছর বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল ভালোই ফল করবে।

পাশাপাশি দেব জানান ধর্ম দিয়ে বিভ্রান্তি করার রাজনীতিতে বিশ্বাস করিনা। আরো জানান মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here