সিপিআইএমের নির্বাচনী প্রচার, রোড শো-তে শরদিন্দু চক্রবর্তী

শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার শহরের জোরদার প্রচারে নামল সিপিআইএম।

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীকে সামনে রেখে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য রোড শো।

এদিন বিকেলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ।

রোড শো-এ অংশ নেন দলের কর্মী- সমর্থকরা। প্রার্থী শরদিন্দু চক্রবর্তী খোলা গাড়িতে চড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে সমর্থন প্রার্থনা করেন।

রোড শো চলাকালীন পথচলতি মানুষের মধ্যেও কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যায়। অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে এই প্রচার কর্মসূচি দেখেন ও কিছু জায়গায় সমর্থকদের উচ্ছ্বাসও চোখে পড়ে।

নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্র দখলের লক্ষ্যে জোরকদমে প্রচার চালাচ্ছে সিপিআইএম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here