মনোজ তিওয়ারির রোড শো বাতিল, হতাশ বিজেপি কর্মী-সমর্থকরা!

ইসলামপুর: নির্বাচনের মুখে ইসলামপুর শহরে বিজেপির প্রচারে ভাটা পড়ল প্রত্যাশিত তারকার অনুপস্থিতিতে।

ভোজপুরি সুপারস্টার তথা সাংসদ মনোজ তিওয়ারি-র রোড শো ঘিরে দিনভর উন্মাদনা থাকলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হল না।

সোমবার ইসলামপুর শহরে তাঁর রোড শো করার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁর দেখা মেলেনি।

এতে হতাশ হয়ে পড়েন বিজেপি প্রার্থী থেকে শুরু করে কর্মী- সমর্থকরা। পরে ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে প্রার্থী নিজেই কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে পার্টি অফিসে পৌঁছন।

বিজেপি নেতা সন্দীপ ভট্টাচার্য জানান, সময়ের অভাবের কারণেই মনোজ তিওয়ারি রোড শোতে অংশ নিতে পারেননি।

তাঁর কথায়, নির্ধারিত সূচি অনুযায়ী কোর্ট মাঠে হেলিকপ্টার নামিয়ে তিনি সেখান থেকেই অন্য কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।

তবে প্রত্যাশিত জনসমাগম ও তারকা উপস্থিতির অভাবে গোটা ঘটনায় হতাশা ছড়ায় দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here