ফাঁসিদেওয়া, শিলিগুড়ি: ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রিনা টোপ্পো এক্কা এদিন শরৎ যামিনী প্রাইমারি স্কুল-২৭ এর ১৭১ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
সকালেই ভোটকেন্দ্রে পৌঁছে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট দেন।














































