দিনহাটা: নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার আবহে দিনহাটার ৭/২৮৫ নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ।
দিনহাটা গার্লস উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ওই বুথে সকালেই পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
বুথ চত্বরে ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি।
নিরাপত্তা বলয়ের মধ্যেই নির্বিঘ্নে ভোট দেন প্রার্থী।
উল্লেখ্য, দিনহাটার বিভিন্ন বুথে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা।














































