ভোটগ্রহণে দেরি, ইভিএম বিভ্রাটে ক্ষোভ ভোটারদের
মালদা: মালদা জেলার হবিবপুর বিধানসভার বুলবুলচন্ডী এলাকার রাজেন্দ্র নারায়ণ রায় বিদ্যানিকেতন-এর ২৩০ ও ২৩১ নম্বর বুথে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সকাল ৮টা ৪৪ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ শুরু হয়নি।
এর ফলে সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়।
দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ভোট দিতে না পারায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ইভিএমে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিলম্ব হয়েছে।
বিষয়টি জানাজানি হতেই সংশ্লিষ্ট নির্বাচন আধিকারিকদের তরফে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করে ভোটগ্রহণ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।













































