ভোট দিলেন বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ!

মেজমানগছ প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ ঘিরে উৎসাহ

ফাঁসিদেওয়া: ফাঁসিদেওয়া বিধানসভার মেজমানগছ প্রাথমিক বিদ্যালয়ের বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী দূর্গা মূর্মূ।

বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে পৌঁছে তিনি ভোট দেন।

এদিন ভোটকেন্দ্রে সাধারণ ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে।

ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দূর্গা মূর্মূ গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সকল ভোটারকে এগিয়ে আসার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here