ট্রেলারে ধাক্কা সরকারি বাসের, নিহত ৬, আহত প্রায় ৩০!

জলপাইগুড়ি: ময়নাগুড়ির উল্লাডাবরি এলাকায় জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের সঙ্গে সরকারি বাসের সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন প্রায় ৩০ জন যাত্রী। আহতদের মধ্যে এক শিশুসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে আসা বাসটি ট্রেলারটিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে।

ঘটনায় বাসের একাংশ দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের তৎপরতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা ও অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here